ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী

ডিএনসিসির বোর্ড সভায় অনুপস্থিত জন্য ৯ কাউন্সিলরকে শোকজ

নিজস্ব প্রতিবেদক:টানা তিনটি বোর্ড সভায় উপস্থিত না থাকায় ৯ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৩ অক্টোবর) গুলশানের ডিএনসিসি নগরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানান।

আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির ৯ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আমাদের আইন হচ্ছে যারা পরপর তিন সভায় উপস্থিত থাকবেন না তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। এ সকল কাউন্সিলর পর পর ৩টি বোর্ড সভায় অনুপস্থিত ছিলেন। তারা কেন উপস্থিত হতে পারেননি তার জবাব চেয়েছে বুধবার নোটিশ দিয়েছি। জবাব সন্তোষজনক না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কাউন্সিলরদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয়ে আতিকুল ইসলাম বলেন, যারা দুর্নীতি করবে তারা আইনের মাধ্যমে ধরা পড়বে। প্রমাণের মাধ্যমে ধরা পড়বে। ধরা পড়লে অবশ্যই আইন অনুযায়ী ও নিয়ম অনুযায়ী যদি তাকে বহিষ্কার করার প্রয়োজন হয় তাহলে বহিষ্কার করা হবে। এক্ষেত্রে বহিষ্কার হওয়া কাউন্সিলরের ওয়ার্ডগুলোর পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে প্রাথমিকভাবে দায়িত্ব দেয়া হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ডিএনসিসির বোর্ড সভায় অনুপস্থিত জন্য ৯ কাউন্সিলরকে শোকজ

আপডেট টাইম : ০৩:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯