ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মে মাসে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

শুক্রবার (৩ মে) সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সদস্যরাও অংশ নেন।
বিএমএসএফের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দাবি করেন, ‘৩ মে গণমাধ্যম দিবসকে মাঝখানে রেখে ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ হিসেবে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে।’

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশে।’

এ বছর তৃতীয়বারের মতো এ দেশে দিবসটি বেসরকারিভাবে উদযাপন হচ্ছে বলেও সমাবেশে জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আপডেট টাইম : ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯