ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

৪৮ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে লঘুচাপ

নিজস্ব প্রতিবেদক: দেশে শীতের আগমনী হাওয়া ইতোমধ্যে বইতে শুরু করেছে। শীতের প্রভাব সাধারণত উত্তরাঞ্চলে বেশি পড়ে, কম পড়ে দেশের দক্ষিণাঞ্চলে। এই আগমনীতেই যেন শীতের সেই প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পরবর্তী আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী, সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল কক্সবাজারে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার (দু-দিন) মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি হলে বৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশে পড়তে পারে কি না, সে সম্পর্কে এখনই কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সিটিজেন নিউজকে বলেন, ‘৩ সেপ্টেম্বরের পর এটা বলা যাবে। কারণ, এটা তৈরি হতে পারে। হওয়ার ওপর নির্ভর করছে অনেক কিছু। এর গতিবিধির ওপর নির্ভর করছে।’

সন্ধ্যা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে। শনিবার (২ নভেম্বর) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় সূর্য উঠবে ভোর ৬টা ৫ মিনিটে এবং সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

৪৮ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে লঘুচাপ

আপডেট টাইম : ১২:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯