ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টলা এক্সপ্রেস

কুমিল্লা প্রতিনিধি: রেল লাইনের ওপর আটকে যাওয়া ট্রাককুমিল্লার মুড়া পাড়া লেভেল ক্রসিং গেটে ইমার্জেন্সি ব্রেক করে দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ঢাকা থেকে চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় এই ঘটনা ঘটে।

মুড়া পাড়া লেভেল ক্রসিং গেটম্যান মো. টিপুর দাবি, রেলওয়ের ডাবল লাইন প্রজেক্টের একটি বালুভর্তি ট্রাক বিকাল ৫টা ৩০ মিনিটের সময় লেভেল ক্রসিং গেটের ওপর বিকল হয়ে পড়ে। ঠিক তখন উপজেলার পুরাতন রেল স্টেশন রসুলপুর থেকে কুমিল্লার দিকে ছেড়ে আসে চট্টলা এক্সপ্রেস। ৫টা ৩৪ মিনিটে সিগন্যাল দেখে সামনে দৌড়ে গিয়ে তিনি লাল পতাকা দিয়ে থামার সংকেত দেন। ইমার্জেন্সি ব্রেক করে দুর্ঘটনা থেকে রক্ষা পায় চট্টলা এক্সপ্রেস ও শত-শত যাত্রী।

কুমিল্লা জেলা রেলওয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী রাম নারায়ন ধর জানান, গেটে লাইনের ওপর বালু ভর্তি ট্রাক বিকল হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেস দুর্ঘটনা থকে রক্ষা পায়। এদিকে কুমিল্লা রেল স্টেশনে আটকে পড়ে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর গোধূলি ও রসুলপুর পুরাতন রেল স্টেশনে আটকে পড়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী সুবর্ণ এক্সপ্রেস। এরপর রেলের উদ্ধারকর্মী ও কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক থেকে মাটি ফেলে লাইন থেকে ট্রাকটিকে সরিয়ে ফেলে। এতে কুমিল্লা-ঢাকার রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়।

জানতে চাইলে রাম নারায়ন ধর জানান, ইঞ্জিন বিকল হয়ে ট্রাকটি সেখানে আটকে যায়। এটি রেলওয়ের জন্যই মাটি বহন করছিল।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেছবাহ উদ্দিন জানান, বিকল হওয়া ট্রাক সরানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টলা এক্সপ্রেস

আপডেট টাইম : ১১:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯