ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বিপ্রপার্টি এখন চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিনিধি:বন্দর নগরীতে ৬৫০০ তালিকাভূক্ত প্রপার্টি ক্রয়, বিক্রয় এবং ভাড়া দেয়া’সহ নিজেদের কার্যক্রম সম্প্রসারিত করল বিপ্রপার্টি।
গত ১৯ নভেম্বর ক্রয়, বিক্রয় এবং ভাড়া দেয়ার জন্য ৬৫০০ তালিকাভুক্ত প্রপার্টি নিয়ে বন্দর নগরী চট্টগ্রামে নিজেদের কার্যক্রম সম্প্রসারিত করল দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম লিমিটেড। প্রপার্টিতে বিনিয়োগকে ঝামেলামুক্ত এবং নিরাপদ করার লক্ষ্যে বিপ্রপার্টি এই নতুন অফিসের যাত্রা শুরু করেছে। সম্ভাব্য গ্রাহক এবং অংশীদারদের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানটি ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানটি তারা উপভোগ করেছেন এবং লিগ্যাল টিম ও ফাইন্যান্সিং অ্যাডভাইজারদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

উক্ত অনুষ্ঠানে বিপ্রপার্টি সিইও মার্ক নসওয়ার্দি বলেন, “চট্টগ্রামের গ্রাহকদের জীবনযাত্রাকে আরো সহজ করার লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রমকে চট্টগ্রামে সম্প্রসারিত করেছি। গ্রাহকদের প্রপার্টি সম্পর্কিত সব ধরনের সমস্যার সমাধান নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। বন্দর নগরীর গ্রাহকরা এখন আমাদের চট্টগ্রাম অফিস থেকে সরাসরি প্রপার্টি সম্পর্কিত সব ধরনের তথ্য জানতে পারবেন। গ্রাহকদের সুবিধামত এবং দ্রুত সময়ে প্রপার্টি ক্রয়-বিক্রয় এবং ভাড়া দেয়া-নেয়ার কাজে সহায়তা করবে বন্দর নগরীর এই নতুন অফিসটি।

প্রযুক্তির ব্যবহার করে রিয়েল এস্টেট খাতকে রূপান্তরিত করেছে দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম। ক্রেতা-বিক্রেতা এবং বাড়িওয়ালা-ভাড়াটিয়ার রিয়েল এস্টেট সম্পর্কিত যেকোন কাজ বন্দর নগরীতে এখন আরো সহজ হবে। অনলাইন মার্কেটপ্লেসটির গ্রাহকরা এখন যেকোন সময় যেকোন জায়গা থেকে চট্টগ্রামের বিভিন্ন বাসা দেখে তাদের কাঙ্খিত বাসাটি পছন্দ করতে পারবেন। মার্কেটপ্লেসের গ্রাহকরা এখন নিজের বাড়িতে বসেই তাদের মোবাইল ফোন এবং স্মার্ট ডিভাইস ব্যবহার করে ৩৬০ ডিগ্রী ভার্চ্যুয়াল ট্যুরের মাধ্যমে চট্টগ্রামে নিজের পছন্দের বাসাটি দেখতে পাবেন।

ইমারজিং মার্কেটস্ প্রপার্টি গ্রুপ (ইএমপিজি)-এর অঙ্গসংস্থা বিপ্রপার্টি ডটকম বাংলাদেশে যাত্রা করে ২০১৫ সালে এবং কোম্পানিটির ওয়েবসাইটে ভাড়া ও বিক্রি করার জন্য বর্তমানে ২৬,০০০ এরও বেশি প্রপার্টির তথ্য দেয়া আছে। ঊঠতি মার্কেটগুলোর চাহিদা অনুযায়ী রিয়েল এস্টেট খাতে বিশ্বমানের সেবা দেয়ার ক্ষেত্রে ইএমজিপি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া এশিয়া, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার রিয়েল এস্টেট খাতেও ইএমজিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইএমজিপি-এর সদরদপ্তর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। বাংলাদেশে বিপ্রপার্টির সদরদপ্তর ঢাকার গুলশান ১-এ। আরো জানতে ভিজিট করুনঃ www.bproperty.com

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বিপ্রপার্টি এখন চট্টগ্রামে

আপডেট টাইম : ১১:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯