ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ডিআরইউ’র নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক: পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ শনিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকে ডিআরইউ’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়।

নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ভোট চাইতে প্রার্থীরা যাচ্ছেন রাজধানীর গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে।

২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম আজাদ, রাজু আহমেদ, শাহনেওয়াজ দুলাল, শামসুল হক বসুনিয়া, শরিফুল ইসলাম (বিলু), সহ-সভাপতির পদে নজরুল কবীর, ওসমান গনি বাবুল, রাশেদুল হক, সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব, রিয়াজ চৌধুরী, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), যুগ্ম সম্পাদক পদে হেলিমুল আলম বিপ্লব, মেহদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ (প্রতিযোগী নেই), সাংগঠনিক সম্পাদক পদে হাবীবুর রহমান, মাইনুল হাসান সোহেল, দফতর সম্পাদক একটি পদে জান্নাতুল ফেরদৌস পান্না, মো. জাফর ইকবাল, নারীবিষয়ক সম্পাদকে রীতা নাহার (প্রতিযোগী নেই), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল হাই তুহিন, মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক একটি পদে সাখাওয়াত হোসেন সুমন, জান্নাতুল ফেরদৌসী মানু, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদকে মো. এমদাদুল হক খান, মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার (প্রতিযোগী নেই), কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ (প্রতিযোগী নেই)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আহমেদ মুশফিকা নাজনীন, আহমেদ সিরাজ, আমান-উদ-দৌলা, কামরুজ্জামান বাবলু, এম মুরাদ হোসেন, মো. ইমরান হাসান মজুমদার, মঈনুল আহসান, এস এম মিজান, সায়ীদ আবদুল মালিক।

তবে সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান সভাপতিপ্রার্থী রাজু আহমেদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

ডিআরইউ’র নির্বাচন আজ

আপডেট টাইম : ১২:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯