ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ডিআরইউ সভাপতি, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজ চৌধুরী।

শনিবার সকাল ৯টা থেকে কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচিতদের নাম ঘোষণা করেন ডিআরইউ-এর নির্বাচন কমিশনের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল। নির্বাচনে মোট ১৬৩৫ জন ভোটারের মধ্যে ১৩২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ পেয়েছেন ৫৫০ ভোট। তার নিকটতম প্রার্থী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে রিয়াজ চৌধুরী পেয়েছেন ৫৬৭ ভোট। তার নিকটতমপ্রার্থী নূরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫৬৫ ভোট।

অন্যান্য পদে বিজয়ী হলেন-সহ সভাপতি নজরুল কবীর, যুগ্ম সম্পাদক হেলিমুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, দফতর সম্পাদক জাফর ইকবাল, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এমএইচ আখতার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন-মাঈনুল আহসান, এসএম মিজান, আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু, মো. ইমরান হাসান মজুমদার, এম. মুরাদ হোসেন, সায়ীদ আবদুল মালিক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

ডিআরইউ সভাপতি, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী

আপডেট টাইম : ০৮:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯