ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যই মিয়ানমার সফর : সেনাপ্রধান

অনলাইন ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যই মিয়ানমার সফরে যাচ্ছেন তিনি। আলোচনায় থাকবে রোহিঙ্গা ইস্যুও।

বুধবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান সেনাপ্রধান।

এ সপ্তাহে মিয়ানমার সফরে যাচ্ছেন জেনারেল আজিজ আহমেদ। সফর নিয়ে ইতোপূর্বে পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ‘সেনাপ্রধানের মিয়ানমার সফর দেশের জন্য মঙ্গলজনক হবে।’

জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘প্রশিক্ষণসহ দ্বিপাক্ষিক বিষয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, এ সফরে তা নিয়ে আলোচনা হবে। আমাদের সম্পর্ক যে অবস্থায় আছে, তা আরও ভালো করার জন্য আমরা আলোচনা করব। কারণ যত এনগেজমেন্ট বেশি হবে তত সম্পর্ক ভালো হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নই এ সফরের উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘আলোচনায় প্রসঙ্গক্রমে রোহিঙ্গা ইস্যু আসবে। এগুলো নিয়ে কী কী সমস্যা হচ্ছে তা নিয়ে আলোচনা হবে। সফরটি পূর্বনির্ধারিত নয়। দ্বিপাক্ষিক সফরগুলো হয় সম্পর্কোন্নয়নের জন্য। এ ধরনের লক্ষ্য নিয়েই মিয়ানমার যাচ্ছি।’

এদিকে রোহিঙ্গাদের ওপর জাতিগত হত্যাযজ্ঞ চালানোর দায়ে বিশ্বের বিভিন্ন দেশ যখন মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করছে এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলছে তখন বাংলাদেশের সেনাপ্রধানের মিয়ানমার সফরে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যই মিয়ানমার সফর : সেনাপ্রধান

আপডেট টাইম : ১০:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯