ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

তাপসের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক: সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করা আওয়ামী লীগের এমপি শেখ ফজলে নূর তাপসের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তিনি পদত্যাগ করায় ঢাকা-১০ আসটি শূন্য ঘোষণা করা হয়।

এছাড়া গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকার মারা যাওয়ায় তার আসনটিও শূন্য ঘোষণা করে সংসদ। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের ২৯ ডিসেম্বর স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সংসদ।

গতকাল রোববার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে নূর তাপস। তিনি ঢাকা-১০ আসনের এমপি হিসেবে গত তিন সংসদে প্রতিনিধিত্ব করছেন। তার বড় ভাই শেখ ফজলে শামস গত ২৩ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ৩০ জানুয়ারি। ৩১ ডিসেম্বর দুই সিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন

তাপসের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা

আপডেট টাইম : ১২:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯