ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

সাবেক সংসদ সদস্য (এমপি) ফজিলাতুন্নেছা বাপ্পীর মরদেহ দেখতে যাবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য (এমপি) ফজিলাতুন্নেছা বাপ্পীর মরদেহ দেখতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল ৩টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার মরদেহ দেখতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানেই ৩টার দিকে ফজিলাতুন্নেছা বাপ্পীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ সন্ধ্যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে অন্য একটি কবরস্থানে তাকে দাফন তরা হবে।
আজ সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ফজিলাতুন্নেছা বাপ্পী।

শ্বাসকষ্টজনিত কারণে গত ২৮ ডিসেম্বর ফজিলাতুন্নেছা বাপ্পীকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরে তাকে আইসিইউতে নেয়া হয়।

ফজিলাতুন্নেছা বাপ্পী ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর নড়াইলে জন্মগ্রহণ করেন। পেশায় আইনজীবী ফজিলাতুন্নেছা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত ছিলেন। তিনি যুব মহিলা লীগের নেত্রী ছিলেন।

২০০৯ সালে নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেছা বাপ্পী সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বেও ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন

সাবেক সংসদ সদস্য (এমপি) ফজিলাতুন্নেছা বাপ্পীর মরদেহ দেখতে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০