ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

যুক্তরাষ্ট্র যাচ্ছেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ (রেল ইঞ্জিন) কেনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্রগ্রেস রেল লোকোমোটিভ, ইউএসএ এর সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এক হাজার ১৩৫ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে এসব ইঞ্জিন সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

এসব ইঞ্জিন তৈরির কারখানাসহ সর্বশেষ অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাবেন। রেল মন্ত্রণালয়েল সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল আলম বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠানের (যুক্তরাষ্ট্রের প্রগ্রেস রেল লোকোমোটিভ, ইউএসএ) আমন্ত্রণে রেলমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফরে মন্ত্রী চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ সংগ্রহ প্রকল্পের আওতায় ২০১৯ সালের ১৪ জানুয়ারি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মূল্য এক হাজার ১৩৫ কোটি টাকা। প্রতিটি লোকোমোটিভের মূল্য পড়ছে ২৮ দশমিক ৩৯ কোটি টাকা

এডিবির অর্থায়নে লোকোমোটিভ ক্রয় করা হচ্ছে। চুক্তি অনুযায়ী ২০২১ সালের মার্চ থেকে ফেব্রুয়ারি ২০২২ সালের মধ্যে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ৪০টি লোকোমোটিভ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

রেলমন্ত্রী ও প্রতিনিধি দলটি লোকোমোটিভ তৈরির কারখানাসহ সর্বশেষ অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন যাচ্ছেন। পরিদর্শন শেষে ২১ জানুয়ারি তাদের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

যুক্তরাষ্ট্র যাচ্ছেন রেলমন্ত্রী

আপডেট টাইম : ০২:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০