ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পাবেন দেশের প্রথম ও দ্বিতীয় ই-পাসপোর্ট

বিশেষ প্রতিবেদক: একসময় হাতেলেখা পাসপোর্টে বিদেশ যেত মানুষ। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) ঘোষণা অনুযায়ী, ২০১৫ সালের ২৪ নভেম্বরের পর হাতেলেখা পাসপোর্টে বিদেশ ভ্রমণ করা যাবে না। এরপর চালু হয় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)।

আর আগামী ২২ জানুয়ারি থেকে আধুনিক প্রযুক্তির ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হচ্ছে বাংলাদেশে। ইতঃপূর্বে বেশ কয়েকবার ই-পাসপোর্ট চালুর কথা শোনা গেলেও পরে তা পিছিয়ে যায়।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আগামী ২২ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর কার্যক্রম শুরু হবে বলে জানান।

তিনি জানান, আপাতত আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ী পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হবে।

ই-পাসপোর্ট চালুর খবরে দেশের মানুষের মনে কৌতূহল জাগে, দেশের প্রথম ও দ্বিতীয় ই-পাসপোর্ট কারা পাবেন, কারা সেই সৌভাগ্যবান।

আজ প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি মৃদু হেসে বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেই ই-পাসপোর্ট দেয়া হবে।

পরবর্তীতে সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতে ই-পাসপোর্ট দেয়া হবে। চলতি বছরের মধ্যে সারাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশেও ই-পাসপোর্ট দেয়ার প্রচেষ্টা থাকবে বলে তিনি মন্তব্য করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট চালু হচ্ছে। এটি চালু হলে লম্বা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে না ই-পাসপোর্টধারীদের। মাত্র ৩০ সেকেন্ড সময়ের মধ্যেই দেশ-বিদেশের ই-গেট দিয়ে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারবেন ই-পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পাবেন দেশের প্রথম ও দ্বিতীয় ই-পাসপোর্ট

আপডেট টাইম : ১১:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০