ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

কক্সবাজারে লবণের ন্যায্য মূল্যের দাবি চাষিদের

কক্সবাজার প্রতিনিধি: লবণের ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কক্সবাজারের লবণ চাষি বাঁচাও পরিষদ। রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সাজেদুল করিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠ পর্যায়ে প্রতিকেজি লবণের মূল্য চার টাকা। এ কারণে মৌসুমের শুরুতেই শত শত মেট্রিকটন লবণ মাঠে পড়ে রয়েছে। অথচ এক শ্রেণির লবণ সিন্ডিকেট দেশে লবণের কৃত্রিম সংকট দেখিয়ে ভিন্ন দেশ থেকে লবণ আমদানির পাঁয়তারা শুরু করেছে। তাই মাঠ পর্যায়ে লবণ উৎপাদনের বিষয়টি তদন্ত করে লবণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি জানান তারা।

এর আগে সকালে একইভাবে মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত সহ সাত দফা দাবিতে কক্সবাজারে মানবববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে লবণ চাষিরা।

এসময় বক্তারা বলেন, ‘কক্সবাজারসহ দেশের উপকূলীয় এলাকায় মাঠ পর্যায়ে উৎপাদিত লবণের দাম নেই, দেশে একটি শক্তিশালী সিন্ডিকেট কঠোরভাবে লবণের দাম নিয়ন্ত্রণ করে নানা প্রক্রিয়ায় বিদেশ থেকে অবৈধভাবে লবণ আমদানি করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চরম সংকটে পড়েছে দেশীয় লবণ শিল্প ও চাষিরা।’

তাদের দাবিগুলো হলো- মাঠ পর্যায়ে লবণের মূল্য কেজি ১১ থেকে ১২ টাকা করা, লবণ আমদানি নিষিদ্ধকরণ, মানব দেহের ক্ষতিকর সোডিয়াম সালফেট ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি নিয়ন্ত্রণ করা, সোডিয়াম ক্লোরাইড আমদানি নিষিদ্ধ করা, সহজ শর্তে লবণ চাষিদের ঋণ প্রদান, জরুরি প্রয়োজনে বিসিকের মাধ্যমে ২ লাখ মেট্টিক টন লবণ মজুদ, প্রান্তিক চাষিদের ঋণ মওকুফ ও প্রণোদনা প্রদান।

বাংলাদেশ লবণচাষি বাঁচাও পরিষদের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম এর সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন এলাকার লবণ চাষি ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

কক্সবাজারে লবণের ন্যায্য মূল্যের দাবি চাষিদের

আপডেট টাইম : ০৫:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০