ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শেখ হাসিনার সহায়তা কামনা করছে আইসিসির বিভিন্ন ইভেন্ট আয়োজনে

বিশেষ প্রতিবেদক: বিভিন্ন চ্যাম্পিয়নশিপ ও ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মানু সোয়ানি। সোমবার রাতে জাতীয় সংসদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠককালে আইসিসি প্রতিনিধিদল ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত সময়ে আইসিসির বিভিন্ন ইভেন্টের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রশংসা করে মানু সোয়ানি বলেন, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা এবং এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও রয়েছে।

‘ক্রিকেট তরুণ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদ, কারণ এই খেলার মাধ্যমেই সামাজিক কল্যাণ করা যায়,’ তিনি আরও বলেন, ক্রিকেট এখন একটি শিল্পখাতে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী আইসিসির প্রতিনিধিদলের প্রস্তাবের প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, ক্রীড়াক্ষেত্র বিশেষ করে ক্রিকেটে নারীদের উৎসাহিত করা তার নীতি। ‘বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়ান চ্যাম্পিয়ন’ উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার নারীদের খেলাধুলায় আনতে প্রথমদিকে সামাজিক বাধার সম্মুখীন হয়েছিল।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কাইকাউস এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শেখ হাসিনার সহায়তা কামনা করছে আইসিসির বিভিন্ন ইভেন্ট আয়োজনে

আপডেট টাইম : ০১:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০