ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর সা:সম্পাদক মন্টি

নিজস্ব প্রতিবেদক : দেশের অনলাইন পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকদের একমাত্র সংগঠন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টোটাল নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময় ডটকমের সম্পাদক নাছিমা খান মন্টি।

গত শনিবার সকালে রাজধানীর উত্তরার কিং-ফিসার রেস্টুরেন্টে এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন ৯ সদস্যের আংশিক এ কমিটি নির্বাচিত হয়। পরবর্তীতে বাকি পদগুলোতে আলোচনা সাপেক্ষ্যে পুরণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

নির্বাচিতদের মধ্যে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হন- জয়ন্ত আচার্যে, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত জ্বামান স্বপন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য একেএম শরিফুল ইসলাম খান, মো: কামাল হোসেন, সৌমিত্র দেব ও সাব্বির আহমেদ রনি।

সভায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে এ্যাড. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যম যেভাবে বিকশিত হয়েছে তাতে আগামীতে বিশ্বে একমাত্র গণমাধ্যম হিসেবে অনলাইন গণমাধ্যম স্বীকৃতি পাবে। এজন্য আগামীতে বাংলাদেশের সবগুলো অনলাইন গণমাধ্যম যাতে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নেতৃত্বে একটি ছাতার নিচে একত্রিত হয়, সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।

তিনি বলেন, এক্ষেত্রে আমি স্থানীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে সরকারের যেকোন ধরণের সহযোগিতা নিয়ে হলেও সংগঠনটিকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে উপস্থিত সকল সদস্য ও নেতৃবৃন্দের সহযোগিতাও চান তিনি। এসময় পরবর্তীতে এই কমিটি বর্ধিত করে আরও বেশি সংখ্যক সদস্যকে কমিটিতে যুক্ত করে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক, আমাদের অর্থনীতির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, মীর আব্দুল আলিম, সৈয়দ হোসেন সৈকত, সাব্বির আহমেদ রনি, মোহসীন দিনু, খালেদ সাইফুল্লাহ, কামরুল হাসান শান্ত, এসএম আকাশ, সজিব খান, আইরিন খানসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ। দ্বি-বার্ষিক এ সাধারণ সভায় এসোসিয়েশনের ‘অপ্রতিরোধ্য’ নামে একটি স্যুভেনীরের মোড়ক উন্মোচন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর সা:সম্পাদক মন্টি

আপডেট টাইম : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০