ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঢাকা সিটি ভোট: ইভিএম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচনী কেন্দ্রগুলোতে ইভিএম পাঠানো হচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ কেন্দ্রেই পৌঁছে গেছে ইভিএম।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ১৬টি কেন্দ্র থেকে সব ভোটকেন্দ্রে ইভিএম মেশিন পাঠানো হচ্ছে। অধিকাংশ ভোটকেন্দ্রে ইতোমধ্যে ইভিএম বিতরণ শেষ হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে বিকেল ৫টার মধ্যেই বিতরণ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। দুই সিটির মোট ভোটকেন্দ্র ২ হাজার ৪৬৮টি। দুই সিটিতে মোট ভোটার রয়েছেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।

ইসির এক পরিপত্রে বলা হয়েছে, ইভিএম মেশিনগুলো সারিবদ্ধভাবে রেখে যথাযথ নিরাপত্তার মাধ্যমে পরিবহন করতে হবে। ভোটগ্রহণের পূর্বের দিন অন্যান্য নির্বাচনী মালামালসহ ইভিএম মেশিনগুলো প্রিসাইডিং কর্মকর্তাকে বুঝিয়ে দিতে হবে। প্রিসাইডিং কর্মকর্তারা ভোটকেন্দ্রে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে অবশ্যই ইভিএমের কার্যকারিতা যাচাই করবেন। কোনো ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করবেন। রিটার্নিং কর্মকর্তা আঞ্চলিক কন্ট্রোল রুমকে অবহিত করে ত্রুটি-বিচ্যুতি সংশোধন অথবা প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, আগামীকাল (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা সিটি ভোট: ইভিএম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে

আপডেট টাইম : ০৯:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০