ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ঢাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী বিপুল ভোটে জয়ী হওয়ায় ঢাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে আইডিইবির ২৩তম জাতীয় সম্মেলন এবং ‘Skills Readiness for Achieving SDGs and Adopting IR 4.0’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তরের আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণের শেখ ফজলে নূর তাপসকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি ঢাকাবাসীকে কৃতজ্ঞতা জানাই। যারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থীকে বিজয়ী করেছেন তাদের ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, ঢাকাবাসী ভোটের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আগামী পাঁচ বছরের জন্য মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নির্বাচিত করেছেন।

ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) শনিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনার শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন। কোনো মেয়র নির্বাচনে এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট সম্পন্ন হলো। আনুষ্ঠানিক ফলাফল গেজেটের মাধ্যমে পরে প্রকাশ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

ঢাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০