ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ভারতে ‘প্রদেশ’ প্রতিষ্ঠার দাবি আইএসের

A photo posted on internet on April 7, 2015 shows ISIS or Daesh (Daech) or "Islamic State" group militants posing in Yarmouk (Yarmuk) Palestinian camp, located in a suburb of Damascus, Syria, that is partially now under their control. Photo by Balkis Press/ABACAPRESS.COM (Newscom TagID: abaphotostwo202518.jpg) [Photo via Newscom]

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজেন নিউজ: আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রথমবারের মতো ভারতে একটি প্রদেশ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক জঙ্গি নিহত হওয়ার পর আইএস এই দাবি করেছে বলে খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আইএসের বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সি শুক্রবার গভীর রাতে ‘উইলিয়াহ অফ হিন্দ’ নামে নতুন একটি প্রদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

এতে আইএস দাবি করে, তারা কাশ্মীরের শোপিয়ান জেলার আমশিপোরা টাউনে ভারতীয় সৈন্যদের হতাহত করেছে।

শুক্রবার ভারতীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, ইশফাক আহমাদ সোফি নামে এক জঙ্গি জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
ইরাক ও সিরিয়ায় স্বঘোষিত ‘খেলাফত’ থেকে এপ্রিলে আইএসকে তাড়িয়ে দেয়ার পর জঙ্গি দলটি তাদের অবস্থান জানান দিতেই এই নতুন প্রদেশ স্থাপনের পরিকল্পনা করেছে বলে ধারণা করা হচ্ছে।

আইএস অতর্কিত আক্রমণ করে পালিয়ে যাওয়া এবং আত্মঘাতী হামলা বাড়িয়ে দিয়েছে। শ্রীলঙ্কায় গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে বোমা হামলা চালিয়ে ২৫৯ জন হত্যার দায়ও নিয়েছে আইএস।

‘কোন রকমের শাসনপদ্ধতি বা নিয়ন্ত্রণ নেই- এমন একটা এলাকায় ‘প্রদেশ’ প্রতিষ্ঠার দাবি হাস্যকর। কিন্তু, এটা উড়িয়ে দেয়া যাচ্ছে না,’ বলেন ইসলামী উগ্রপন্থীদের গতিবিধি পর্যবেক্ষক ওয়েবসাইট সাইট ইন্টেল গ্রুপের পরিচালক রিটা কার্টজ।

তিনি বলেন, ‘বিশ্বের মানুষ এই খবরে চোখ উল্টালেও, এই সংবেদনশীল অঞ্চলের জিহাদিদের কাছে এটা আইএসের খিলাফতের মানচিত্র নতুন করে তৈরির একটা উল্লেখযোগ্য উদ্যোগ বলে মনে হবে।’

শুক্রবারের কথিত বন্দুকযুদ্ধ সম্পর্কে পুলিশের এক মুখপাত্র জানান, এটা ছিল একটা পরিষ্কার অভিযান এবং এতে অনাকাঙ্ক্ষিত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সামরিক কর্মকর্তারা বলছেন, সোফিই সম্ভবত কাশ্মীরের শেষ জঙ্গি, যার আইএসের সঙ্গে সম্পর্ক ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ভারতে ‘প্রদেশ’ প্রতিষ্ঠার দাবি আইএসের

আপডেট টাইম : ১২:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯