ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

করোনাভাইরাসে নিহতদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের মূল ভূখণ্ডসহ দেশটির বাইরে চীনা নাগরিকদের প্রাণ হারানোর ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক পত্রে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আজ পর্যন্ত চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৬ জনে। আর চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ফিলিপিন ও হংকংয়ে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, চীনের হুবেই প্রদেশের উহানসহ দেশটির বিভিন্ন প্রদেশ ও বাইরে করোনাভাইরাসে প্রাণ হারানোর ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক পত্রে গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

চীনের পররাষ্ট্রমন্ত্রীকে শোকবার্তায় মোমেন প্রাণ হারানোদের পরিবার এবং ভাইরাসে আক্রান্তের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, চীন সরকার খুব শিগগিরই করোনাবাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে।

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি চীন সরকারের সহযোগিতার প্রশংসা করেন মোমেন। বার্তায় মোমেন উহান থেকে ৩১২ শিক্ষার্থীকে দেশে ফেরানো বিষয়ে চীন সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

করোনাভাইরাসে নিহতদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শোক

আপডেট টাইম : ০৯:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০