ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিএনপিসহ ৩৮ দল আরও এক মাস সময় পেল

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা না দেয়ায় ৩৮টি রাজনৈতিক দলকে আরও এক মাস সময় দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার এ চিঠি দেয়া হয় বলে নিশ্চিত করেছেন ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান।
বিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী ৯০ দিনের মধ্যে সব রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই হিসাবে ৯০ দিন পেরিয়ে গেলেও বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নিবন্ধিত বাকি ৩৮টি রাজনৈতিক দল এখন পর্যন্ত নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। এ রকম পরিপ্রেক্ষিতে এক মাস সময় বাড়ালো নির্বাচন কমিশন।

এ বিষয়ে আব্দুল হালিম খান বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় হিসাব জমা দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে অতিরিক্ত এক মাসের সময় দেয়া হয়েছে। ৯ জুনের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে বিষয়টির অনুমোদন দিয়েছে।’

গত ৫ মে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘যারা প্রার্থী তারা ব্যয়ের হিসাব দেবে রিটার্নিং কর্মকর্তার কাছে। আর দলগতভাবে দেবে নির্বাচন কমিশনের কাছে। ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দল আমাদের কাছে ব্যয়ের হিসাব আমাদের কাছে দেয়নি। কমিশনের ক্ষমতা আছে, কিছুদিন তাদের সময় বাড়ানোর। তারপরও যদি না দেয়, তাদের আমরা কারণ দর্শানোর নোটিশ দেব। অন্যান্য আইনানুগ ব্যবস্থা যা আছে, আমরা নেব।’

কী ধরনের ব্যবস্থা নেয়া হতে পারে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা কারণ দর্শানোর নোটিশ দেব। এরপরও যদি তারা জমা না দেয়, মামলা দায়েরের ব্যবস্থা করব। তবে আমার জানা মতে, রিটার্নিং কর্মকর্তার কাছে ইতোমধ্যে সব প্রার্থীরাই তাদের ব্যয়ের হিসাব জমা দিয়েছে।’

দলের বিষয়ে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি ব্যয়ের হিসাব না দেয়, কমিশন মনে করলে নিবন্ধন বাতিল করে দিতে পারে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিএনপিসহ ৩৮ দল আরও এক মাস সময় পেল

আপডেট টাইম : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯