ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৫ দোকান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক চৌমুহনী বাজারে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে এ আগুন লাগে।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোরে ভাটিরটেক চৌমুহনী বাজারের পূর্ব অংশের একটি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। মাইজদী, চৌমুহনী ও সুবর্ণচর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু, এর আগে আগুনে নুর উদ্দিন সাইকেল মার্ট, নাহিদ লাইব্রেরি, আফসার হার্ডওয়ার, হাজী আবদুল কাইয়ুম ইলেকট্রনিক্স, আবদুর রব স্টোর, শহিদ ভেটেরিনারি হাউজ, মিলন হোটেল, পিতু সাহা স্টোর, জামাল ফার্মেসি, মনির স্টোর, মহি উদ্দিন স্টোর, আবুল কাশেম পান বিতান, কালাম টেইলার্স ও হাজী মোতাহের স্টোর পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানদারদের দাবি। তবে, আমরা এখনও ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারিনি।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার জানান, খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য বলা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৫ দোকান

আপডেট টাইম : ০৯:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০