ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তুরস্কে ভূমিকম্পে অন্তত আট জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ভূমিকম্পে অন্তত আট জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২১ জন। স্থানীয় সময় আজ রোববার ভোরে ইরান সীমান্তে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। এছাড়া প্রায় এক হাজার ৬৬ টি ভবন ধসে পড়েছে। বিপর্যয় ও জরুরি সেবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করেছে।

ইউরোপিয়ান মেডিটারিয়ান সিসমোলজিকাল সেন্টার (ইমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল পাঁচ কিলোমিটার।

তুর্কি সরকারি সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ভূমিকম্পে ৪৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি অনুসন্ধান দল তাদের কাজ শুরু করেছে। দেশটির ভন শহরেও ভবন ধসের ঘটনা ঘটেছে।

এদিকে, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম আজারবাইজান এলাকায় আঘাত হানা ভূমিকম্পটিতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ওই এলাকায় অনুসন্ধান দল পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তুরস্কে ভূমিকম্পে অন্তত আট জন নিহত

আপডেট টাইম : ০৮:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০