ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দুই বছরের মাথায় পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা গ্রহণের প্রায় দুই বছরের মাথায় পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আজ সোমবার দেশটির রাজার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

দুই লাইনের বিবৃতিতে মাহাথির জানান, কুয়ালালামপুরের স্থানীয় সময় ১ টা নাগাদ তিনি দেশটির রাজার কাছে তার পদত্যাগের কথা জানান। এছাড়া দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাহাথিরের পদত্যাগের কথা নিশ্চিত করা হয়েছে। খবর স্ট্রেইট টাইমস ও রয়টার্সের।

দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক ও ক্ষমতাসীন জোটে ভাঙনের জোরালো গুঞ্জন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মাঝে পদত্যাগ করলেন মাহাথির।

এর আগে শুক্রবার ক্ষমতাসীন জোটের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের বৈঠকের পর মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, নভেম্বরে অ্যাপেকের সম্মেলনে তিনি সভাপতিত্ব করবেন। এরপর পদত্যাগ করবেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এর আগেই তিনি পদত্যাগ করলেন।

২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ৯৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শপথ নেন মাহাথির মোহাম্মদ। এর আগে বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে যান তিনি।

গত বছর আসিয়ানের সম্মেলনে মাহাথির জানিয়েছিলেন, তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী তিন বছরের আগেই ক্ষমতা থেকে সরে যাবেন। কিয়াদিলান রাকাইয়াত পার্টির সভাপতি আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। পাকাতান হারাপান জোট গঠনের সময় আনোয়ার ইব্রাহিমের এমন শর্তেই নির্বাচনে লড়েছিলেন মাহাথির।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দুই বছরের মাথায় পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ

আপডেট টাইম : ০২:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০