ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

বৃহস্পতিবার ঢাকার দুই মেয়র শপথগ্রহণ

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মেয়রের এবং স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ পড়াবেন।’

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন, যিনি এর আগেও এ দায়িত্বে ছিলেন। দক্ষিণে মেয়র নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস।

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান মেয়রদের মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। উভয় সিটিতেই বর্তমান ওয়ার্ড কাউন্সিলরের অনেকে পুনর্নির্বাচিত হয়েছেন। এ কারণে বর্তমান করপোরেশনের মেয়াদ শেষ না হলে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিতে পারেননি। শপথ নিলেও মেয়রের দায়িত্ব পেতে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং কাউন্সিলরদের আরও অপেক্ষা করতে হবে।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ায় ডিএনসিসির মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা মেয়রের দায়িত্ব পালন করছেন। অপরদিকে দক্ষিণে মেয়াদ পূর্ণ করবেন মেয়র সাঈদ খোকন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

বৃহস্পতিবার ঢাকার দুই মেয়র শপথগ্রহণ

আপডেট টাইম : ১১:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০