ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

বাংলাদেশ-কম্বোডিয়া একসঙ্গে কাজ করবে গণহত্যা নিয়ে

ঢাকা: গণহত্যার ভয়াবহতা সম্পর্কে পৃথিবীকে জানাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও কম্বোডিয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গণহত্যার শিকার দেশ দুটির যৌথ কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথ কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী লিবারেশন ওয়ার মিউজিয়াম অব বাংলাদেশ এবং কম্বোডিয়ার তোল স্লেং জেনোসাইড মিউজিয়াম গণহত্যার বিষয়ে যৌথভাবে সেমিনারসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করবে।

যৌথ কমিশন সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম এবং কম্বোডিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি ইট সোফিয়া। ২০১৪ সালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন ঢাকা সফরের সময়ে যৌথ কমিশন বৈঠকের চুক্তি স্বাক্ষর হয়।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সহায়তা চাইলে কম্বোডিয়ার পক্ষ থেকে জানানো হয়, আসিয়ান কাঠামোর মধ্যে থেকে তারা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সমর্থন জানাবে। কম্বোডিয়া আশা করে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা এই সমস্যা দ্রুত সমাধানে সহায়ক হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

বাংলাদেশ-কম্বোডিয়া একসঙ্গে কাজ করবে গণহত্যা নিয়ে

আপডেট টাইম : ১১:৫৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০