ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সোমবার আসছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

ঢাকায় আসছেন হর্ষবর্ধন শ্রিংলা

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে সোমবার (২ মার্চ) ঢাকায় আসছেন দেশটির নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে মোদির।

সূত্র জানায়, হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার ঢাকায় আসার পর সকাল ১০টায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাই কমিশন আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া : এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেবেন।

ঢাকায় দুইদিনের সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

গত ২৪ ডিসেম্বর তাকে পররাষ্ট্র সচিব হিসেবেই নিয়োগ দেয়া হয়। ২৯ জানুয়ারি তিনি পররাষ্ট্র সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে বিজয় গোখালের স্থলাভিষিক্ত হন। ২০১৬ সালের জানুয়ারিতে হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে দুই বছর দায়িত্ব পালন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সোমবার আসছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

আপডেট টাইম : ১২:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০