ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দুই যুবকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের হালিশহরে একটি ব্যাচেলর কলোনিতে অগ্নিকাণ্ডে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন।

রোববার (১ মার্চ) দিবাগত রাতে হালিশহর থানার বড়পোল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা এলাকার মোহন (৩৫) ও চাঁদপুরের কচুয়া এলাকার জাকির হোসেন (৩৫)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাজি জহিরুল ইসলামের সেমিপাকা কলোনিতে রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।’

তিনি আরও বলেন, ‘কলোনিতে বেশকিছু ব্যাচেলর বাসা ও সামনে দোকানপাট আছে। তবে যাতায়াতের জন্য একটি মাত্র সরু পথ ছিল। কলোনির প্রবেশ মুখে আগুন ছড়িয়ে পড়ায় তারা বের হয়ে আসতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে আনার পর মোহন ও জাকিরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। আগুনে দগ্ধ কবির হোসেন নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আগুনের কারণ সম্পর্কে এখনও নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান ফরিদ উদ্দিন চৌধুরী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দুই যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৭:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০