ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

বৌদ্ধগুরু শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশেষ প্রতিবেদক: কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ও একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধধর্মীয় গুরু সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি শুদ্ধানন্দ মহাথেরের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেখ হাসিনা বলেন, অহিংস মতাদর্শের অগ্রদূত শুদ্ধানন্দ মহাথের ছিলেন সমাজসেবায় আত্মনিবেদিত একজন মানবতাবাদী শান্তির দূত। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি এবং বাঙালির ভ্রাতৃত্ববোধকে সুসংহত করতে শুদ্ধানন্দ মহাথেরের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। শুদ্ধানন্দ মহাথেরের প্রয়াণ বাংলাদেশ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

অনুরূপ এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি শুদ্ধানন্দ মহাথেরের আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল মৃত্যুবরণ করেন তিনি। বর্ণাঢ্য সাংঘিক জীবনের অধিকারী শুদ্ধানন্দ মহাথের ১৯৩৩ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা বংঘ চন্দ্র বড়ুয়া এবং মা রেবতী বালা বড়ুয়া। তিনি প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথেরের স্বনামধন্য শিষ্য ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

বৌদ্ধগুরু শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ১১:৩৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০