ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনা আতঙ্কে লন্ডন বইমেলা বাতিল

অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় এই বইমেলা হওয়ার কথা ছিল আগামী ১০ থেকে ১২ মার্চ। শুধুমাত্র মেলা উপলক্ষে কমপক্ষে ২৫ হাজার মানুষের জমায়েত হতো পশ্চিম লন্ডনে। কিন্তু বিশ্বের নানাপ্রান্তে যে গতিতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, তাতে মেলায় আগতরা আদৌ সুরক্ষিত নয় বলে মনে করছে ব্রিটিশ সরকার। তাই আগেভাগেই মেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে নতুন করে ৩৪ জন সংক্রমিত হয়েছে প্রাণঘাতী ভাইরাস করোনায়। দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা এখন ৮৫।

এদিকে, লুভ্‌র কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আজ থেকে ফের মিউজিয়ামটি খোলা রাখছেন। যে কর্মীদের আপত্তিতে মিউজিয়াম বন্ধ রাখা হয়েছিল, তারা ফের কাজে ফিরেছেন। ফরাসি সরকার বলেছে, ফ্রান্সের পরিস্থিতি অতটা উদ্বেগের নয় যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মিউজিয়াম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে।

নতুন করে চিলি, পোলান্ড এবং আর্জেন্টিনায় করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। একই সঙ্গে স্পেন আর ইরাক থেকে প্রথম মৃত্যুর খবর মিলেছে।

ইতিমধ্যে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে ৩ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে প্রায়
৯৫ হাজার ৪৮১ জন। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনা আতঙ্কে লন্ডন বইমেলা বাতিল

আপডেট টাইম : ০৭:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০