ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

মোদি আসছেন, নিশ্চিত করলো ভারত

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ মার্চ ‘মুজিববর্ষ’ উদযাপনে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার একথা জানিয়েছেন। তিনি বলেছেন, সফরে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মোদির বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফর বাতিলের দিনই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তার বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করলো।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন। এ সফর সম্পর্কে যথাসময়ে আমরা আরও বিস্তারিত জানাবো।’

রবীশ কুমার আরও বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লি সফরকালে মোদিকে ‘মুজিববর্ষ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।”

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।’

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরের পরে মুখপাত্রের এ ঘোষণা এলো। দু’দিনের সফরে শ্রিংলা ঢাকার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন।

ব্রিফিংয়ে মুখপাত্র ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদির ব্রাসেলস সফর স্থগিতের বিষয়ে বিস্তারিত জানান। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সম্মেলনটি পেছানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদির এ মাসের শেষ নাগাদ কৌশলগত অংশীদারিত্ব প্রসারিত করার লক্ষ্যে বার্ষিক অনুষ্ঠান ভারত-ইইউ সামিটে যোগ দিতে ব্রাসেলস যাওয়ার কথা ছিল।

সূত্র: বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

মোদি আসছেন, নিশ্চিত করলো ভারত

আপডেট টাইম : ১২:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০