ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ভারতের প্রথম নাকি অস্ট্রেলিয়ার পঞ্চম?

ক্রীড়া ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের পর্দা উঠে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। আজ মেলবোর্নে সে একই প্রতিপক্ষের লড়াই দিয়ে পর্দা নামবে আসরটির।

শিরোপার লড়াইয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ পাবে কি ভারত? নাকি আসরের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া পঞ্চমবারের মতো বাগিয়ে নিবে শিরোপা? উত্তর জানতে চোখ রাখতে হবে দুপুর ১টায় গাজী টিভি বা স্টার স্পোর্টস ২ চ্যানেলে।

আজ ‘বিশ্ব নারী দিবস’। আর তার বড় বিজ্ঞাপন হয়ে উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বছর দুয়েক আগেও নারী বিশ্বকাপের ফাইনালে দর্শকহীনতার আক্ষেপে পুড়তে হতো আয়োজকদের। তবে নারী ক্রিকেটের উত্তরোত্তর উন্নতিতে বদলিয়েছে সময়। আজ মেলবোর্নে নারী ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দর্শক উপস্থিতি হবে। ইতিমধ্যে প্রায় ৮০ হাজার টিকেট বিক্রি হয়ে গেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ১ নম্বর দল ভারত ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দেখবে বলে। আইসিসিও নারী দিবস উপলক্ষে আমন্ত্রণ জানিয়েছেন কেটি পেরিকে। দর্শকদের বিনোদিত করবেন এই শিল্পী।

সবকিছুর মাঝেও আজ ক্রিকেট হবে মুখ্য। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পথে ফেভারিট ভারত। এখন পর্যন্ত অপরাজিত তারা। আসরের হট ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে আসর শুরু করে ভারত। এরপরে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও হারায় দলটি। সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ড সামনে পড়ে ভারতের। তবে বৃষ্টির বদৌলতে না খেলেই ফাইনালে উঠে তারা।

অপরদিকে ছয় আসরের মধ্যে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার নিজেদের সেরা খেলা এখনো খেলতে পারেনি। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে শুরু। বাকি তিন ম্যাচে জিতে দলটি। তবে পারফরম্যান্স সাদামাটা ছিল তাদের। এদিকে ইনজুরির জন্য দলের অন্যতম ভরসা এলিসা পেরিকে আসরের মাঝপথে হারায় তারা। এতকিছুর পরেও ফাইনাল জয় নিয়ে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক মেগ ল্যাগিং।

ফেভারিট ভারত নাকি আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া.. বিশ্ব নারী দিবসে শিরোপার জয়ে রাঙবে কারা?

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

ভারতের প্রথম নাকি অস্ট্রেলিয়ার পঞ্চম?

আপডেট টাইম : ০৩:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০