ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভুটানের প্রধানমন্ত্রীর মুজিববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনাকে

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

ডা. লোটে শেরিং গতকাল মঙ্গলবার বিকালে শেখ হাসিনাকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়।

টেলিফোনে ভুটানে এক হাজার প্রদীপ জ্বালিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করার কথা শেখ হাসিনাকে জানান ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. লোটে শেরিং।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে এজন্য ধন্যবাদ জানান।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে হিসেবে আজকের এই দিনে জাতির এই মহান নেতার ১০০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপন করবে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার তার জন্মদিনে সূচনা হল সেই বর্ষগণনার

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ভুটানের প্রধানমন্ত্রীর মুজিববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনাকে

আপডেট টাইম : ১২:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০