ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

মানবজমিন সম্পাদকের আগাম জামিন

আদালত প্রতিবেদক: মানহানির অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে শেরেবাংলা নগর থানায় সরকারদলীয় এমপি সাইফুজ্জামান শিখরের দায়ের করা মামলায় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এই সময়ের পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদেশের বিষয়ে নিশ্চিত করেছেন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

বুধবার (১৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসাইন ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ফজলুল হক।

এর আগে গত ২ মার্চ দৈনিক মানবজমিন পত্রিকায় ‘পাপিয়ার মুখে আমলা-এমপি ব্যবসায়ীসহ ৩০ জনের নাম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সংক্ষুব্ধ হয়ে মামলা করেন এমপি সাইফুজ্জামান শিখর। যদিও প্রতিবেদনে তার নাম ছিল না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মানবজমিন সম্পাদকের আগাম জামিন

আপডেট টাইম : ১১:০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০