ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২ ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

রাজধানীর দুই কোয়ারেন্টাইন সেন্টারে সেনাবাহিনীর হটলাইন

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীর দুটি কোয়ারেন্টাইন সেন্টারের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। সেন্টার দুটি হলো- আশকোনা ও উত্তরা দিয়াবাড়ি কোয়ারেন্টাইন সেন্টার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, আশকোনা ও উত্তরা দিয়াবাড়ি কোয়ারেন্টাইন সেন্টারে দুটি নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন করা হয়েছে। সকলকে নিয়ন্ত্রণকেন্দ্রের নিম্নে প্রদত্ত টেলিফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আশকোনা হজ ক্যাম্প : ০১৭৬৯০১৩৪২০, ০১৭৬৯০১৩৩৫০। উত্তরা দিয়াবাড়ি ক্যাম্প : ০১৭৬৯০১৩০৯০, ০১৭৬৯০১৩০৬২।

এদিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ফ্লাইট থেকে বিমানবন্দরে নেমেই যাত্রী সেনাবাহিনীর তত্ত্বাবধানে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীকে দুইটি কোয়ারেন্টাইনের দায়িত্ব দিয়েছে সরকার। সেগুলো হলো- বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন রাজউক অ্যাপার্টমেন্ট কোয়ারেন্টাইন।

এ কর্মসূচির অংশ হিসেবে বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্বাচিত ব্যক্তিবর্গকে বিমানবন্দরে প্রয়োজনীয় ইমিগ্রেশন শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

হস্তান্তরের পর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এসব যাত্রীকে বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনে স্থানান্তর, ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম, কোয়ারেন্টাইনে খাওয়া থেকে আনুষঙ্গিক সেবার ব্যবস্থা করা হবে। এ কাজে সেনাবাহিনীকে অন্যান্য স্বাস্থ্যসহ মন্ত্রণালয় সহায়তা করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

রাজধানীর দুই কোয়ারেন্টাইন সেন্টারে সেনাবাহিনীর হটলাইন

আপডেট টাইম : ১২:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০