ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় মোনাজাত

ঢাকা:‘হে আল্লাহ, আমাদের গুনাহের কারণে যদি করোনাভাইরাসের মহামারি হয়, তাহলে তুমি আমাদের সবাইকে ক্ষমা করো। তুমি মুসলিম উম্মাহকে হেফজাত করো, দেশ, জাতি ও বিশ্ববাসীকে তোমার রহমতের ছায়ায় নিরাপদে রাখো।’

শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে এভাবেই প্রার্থনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি ইহসানুল হক।

শুধু বায়তুল মোকাররম নয়, রাজধানীসহ সারাদেশের সব মসজিদেই করোনাভাইরাস থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

করোনা আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি ইহসানুল হক বলেন, হে আল্লাহ, করোনা ভাইরাসের মতো মহামারি আর বালা মুসিবত দিয়ে আমাদের ধ্বংস করে দিও না। তুমি তোমার প্রিয় হাবিব (সা.) এর উসিলায় আমাদের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উদ্ধার করো। আমরা তোমার কাছে সাহায্য চাই। তুমি ত্রাণকর্তা, তুমিই একমাত্র উত্তম সাহায্যকারী।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার অনেকটা সংক্ষিপ্ত সুরা দিয়ে জুমার নামাজ আদায় করা হয়। জুমার ফরজ নামাজ শেষ হওয়ার পর দ্রুতই অধিকাংশ মুসল্লি বায়তুল মোকাররম মসজিদ ত্যাগ করেন। প্রতি শুক্রবার জুমার দিনে দূর-দুরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। কিন্তু করোনাভাইরাসের কারণে এদিন মুসল্লির সংখ্যা অন্যদিনের চেয়ে তুলনামূলক কম ছিলো।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশফেরত, কিংবা অসুস্থদের বাসাবাড়িতে নামাজ আদায়ের আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় মোনাজাত

আপডেট টাইম : ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০