ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎

২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠান বাতিল

অনলাইন ডেস্ক: করোনা পরিস্থিতিজনিত কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এছাড়া বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে। একই কারণে স্থগিত করা হয়েছে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান।

শনিবার (২১ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করেন। সেখানে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকের পরে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, বৈঠকে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের মহান শহীদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের যে নিয়মিত কর্মসূচি হয়ে থাকে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তা বাতিল করা হয়েছে। একই কারণে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানটি বাতিল এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে স্বাধীনতা পদক প্রদানের অনুষ্ঠানটি সরকার আয়োজন করবে।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি আরও বলেন, ‘বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিস্তৃতি ও এজন্য উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তারা দেশের জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।’

উল্লেখ্য, এই ভাইরাসের প্রকোপের কারণে এর আগে মুজিববর্ষের অনুষ্ঠানের সূচি পরিবর্তনের পাশাপাশি স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠেয় শিশু-কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠান বাতিল

আপডেট টাইম : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০