ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২ ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার চালুর প্রস্তাব, স্পিকারের নেতৃত্বে কমিটি

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার চালুর প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশ দিতে স্পিকারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সরকার।

গত ১৬ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করে আদেশ জারি করা হয়। ১৬ সদস্যের এই কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে।

কমিটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জাতির পিতার নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন সম্পর্কিত প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

এছাড়া সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক কমিটিদে সদস্য হিসেবে রয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এ কমিটিকে সার্বিক সহায়তা দেয়ার বিষয়ে আদেশে উল্লেখ করা হয়েছে।
গত ১৭ মার্চ ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়ে মুজিববর্ষ পালন করছে সরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার চালুর প্রস্তাব, স্পিকারের নেতৃত্বে কমিটি

আপডেট টাইম : ০৯:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০