ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনাভাইরাস: লোকাল-মেইল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। গতকাল সোমবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

ফলে অন্যান্য ছুটি মিলে টানা ১০ দিনের ছুটি পাওয়ায় রাজধানীবাসীর অনেকেই পরিবার নিয়ে বাড়ি ফেরার জন্য সোমবার (২৩ মার্চ) বিকেল থেকেই কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশনে ভিড় করতে থাকেন! যে কারণে কমলাপুর রেল স্টেশনে হাজারো মানুষের ভিড়। বিকেলে সে ভিড় রূপ নেয় ঈদের ছুটিতে বাড়ি ফেরার মতো ভিড়ে! প্রতিটি কাউন্টারে দেখা গেছে হাজার হাজার মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায়। এমন বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।

এ অবস্থায় আজ মঙ্গলবার থেকে লোকাল-মেইল ট্রেন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে মঙ্গলবার সকাল থেকে লোকাল-মেইল ট্রেন বন্ধ হচ্ছে। এছাড়া আগামী ২৬ মার্চ থেকে সকল ট্রেনের টিকিট বিক্রির বন্ধের ঘোষণা আসতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এসময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। আগামী ২৬ মার্চ সরকারি ছুটি, ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরসঙ্গে ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। করোনাভাইরাসের বিস্তৃতি রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনাভাইরাস: লোকাল-মেইল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

আপডেট টাইম : ১২:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০