ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মসজিদে নামাজ সীমিত করাসহ ৪ পরামর্শ আলেমদের

নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ রোধে চার পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্ট আলেমরা। পরামর্শগুলো হলো জনসমাগম বন্ধ রাখা, মসজিদে জুমাসহ সব ধরনের নামাজে মুসল্লির উপস্থিতি সীমিত রাখা, অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত হয়ে ব্যক্তিগতভাবে তওবা ইসতিগফার করা এবং কোরআন তেলাওয়াতসহ এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বুধবার (২৫ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচাক ড. আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনা মহামারি আকার ধারণ করার প্রেক্ষাপটে গত ২৪ মার্চ ইসলামিক ফাউন্ডেনে দেশের বিশিষ্ট আলেমরা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে তারা চারটি পরামর্শ দিয়েছেন। বৈঠকে মসজিদ খোলা রাখার পক্ষে সবাই মত দিলেও অসুস্থ ও করোনায় আক্রান্তদের বাসাবাড়িতে নামাজ আদায় করার পরামর্শ দিয়েছেন আলেমরা।

বৈঠকে উপস্থিত ছিলেন দেশের ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, ফাউন্ডেশনের মোহাদ্দিস মুফতি ওয়ালিউর রহমান খান, মোফাসসির মাওলানা ড. আবু ছালেহ পাটোয়ারী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমান, পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আল্লামা কফিলুদ্দিন সরকার সালেহী, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহারী, জামেয়া রহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, মুফতি মোহাম্মদ আলী, মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নজরুল ইসলাম মারুফ, জামেয়া ইসলামিয়া দারুল উলুমের মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন, ইসলামিক রিচার্স সেন্টারের মহাপরিচালক মুফতি মীযানুর রহমান সাঈদ, কওমিয়া বোর্ডের কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস, মারকাযুত দাওয়ার শিক্ষা সচিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মসজিদে নামাজ সীমিত করাসহ ৪ পরামর্শ আলেমদের

আপডেট টাইম : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০