ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎

মিথ্যার ফানুস উড়াননি প্রধানমন্ত্রী ভাষণে: কাদের

ঢাকা: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণ বাস্তবতার নিরিখে স্বাভাবিক ভবিষ্যতের রূপরেখা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তার ভাষণে মিথ্যার ফানুস উড়াননি। তিনি কল্পনাপ্রসূত প্রতিশ্রুতিও দেননি। তিনি বাস্তবতার নিরিখে স্বাভাবিক জীবনের দরজায় কড়া নাড়া অনাকাঙ্ক্ষিত করোনাভাইরাসের কারণে সৃষ্টি সংকট মোকাবিলার রূপরেখা ও কর্মপরিকল্পনা তুলে ধরেছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওবায়দুল কাদের।

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দিক নির্দেশনা দেন তিনি।

এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা সংকট মোকাবেলায় বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা থেকে শুরু করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা, হাসপাতাল প্রস্তুত ও চিকিৎসা সামগ্রী সরবরাহে সরকারের সব কার্যক্রমের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এই সরকারের গৃহীত পরিকল্পনা তুলে ধরেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাস আমাদের অভিন্ন শত্রু, এই শত্রু মোকাবেলা করাও একটা যুদ্ধ। ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলব, ঘরে বসেই প্রাণঘাতী করোনাকে মোকাবিলা করব। আমাদের সবার প্রচেষ্টায় ইনশাল্লাহ এ যুদ্ধে জয়ী হব।

প্রসঙ্গত, ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আক্রান্ত হয়েছেন ৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

মিথ্যার ফানুস উড়াননি প্রধানমন্ত্রী ভাষণে: কাদের

আপডেট টাইম : ১০:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০