ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে আইজিপির এসএমএস

নিজস্ব প্রতিবেদক: প্রাণসংহারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষের পাশে থেকে পুলিশ সদস্যরা যেভাবে কাজ করছে তাতে আমি নিজেকে অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি।

আজ বৃহস্পতিবার প্রত্যেক পুলিশ সদস্যের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।

সাধারণ মানুষের পাশাপাশি নিজের পরিবারের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার তাগিদ ছাড়াও পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাহিনী প্রধান।

পুলিশ সদস্যদের সেলফোনে পাঠানো বার্তায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য যেভাবে দেশ ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে তাতে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি। বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তবে, জনগণকে সেবা প্রদানের পাশাপাশি নিজের, অধীনস্ত সদস্য, সহকর্মী এবং পরিবারের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে প্রত্যেককে।

পাশাপাশি, সাধারণ মানুষকে বিশেষ পরিস্থিতিতে তাত্ক্ষণিক সেবা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেন আইজিপি।

তিনি বলেন, কোনোভাবেই যেন জনসমাগমের সুযোগ সৃষ্টি না হয়। সরকার নির্দেশিত সোশ্যাল ডিসটেন্সিং এবং হোম কোয়ারেন্টিন বাস্তবায়নে পুলিশের কার্যক্রমের বর্তমান সফল ধারা অব্যাহত রাখতে সকলকে অনুরোধ জানাচ্ছি।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে আরও দুইজনের শরীরে করোনাভাইস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে। তাদের মধ্যে ছয়জন মারা যান। আর সংক্রমণমুক্ত হন ২৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে আইজিপির এসএমএস

আপডেট টাইম : ০৭:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০