ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

করোনা শনাক্তকরণ সামগ্রী দিয়েছে চায়না হারবার

অনলাইন ডেস্ক: চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারকে তিন হাজার করোনা সনাক্তকরণ কিট, তিন হাজার পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) ও ২০ হাজার সার্জিক্যাল মাস্ক দিয়েছে। সামগ্রীগুলো দেশের বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ সনাক্তকরণ ও করোনা সংক্রমণরোধে ব্যবহৃত হবে।

বুধবার বাংলাদেশে চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ফু জিউকুয়ান কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহকে করোনা সনাক্তকারী ও প্রতিরোধী সামগ্রীগুলো হস্তান্তর করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ফু জিউকুয়ান এ প্রসঙ্গে বলেন, ‘সম্প্রতি চীনের জনগণ করোনার ধ্বংসযজ্ঞ দেখেছে এবং সফলভাবে মোকাবেলা করতেও সক্ষম হয়েছে। করোনা মোকাবিলায় বন্ধুপ্রতীম বাংলাদেশের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন প্রতিকূলতায় আমরা ভবিষ্যতেও দেশটির পাশে থাকতে চাই।’

চায়না হারবার গত ৩০ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি নয়টি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

করোনা শনাক্তকরণ সামগ্রী দিয়েছে চায়না হারবার

আপডেট টাইম : ০৮:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০