ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

স্টেইন-রাবাদা বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: আইপিএল খেলতে গিয়ে চোট নিয়ে দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার ডেল স্টেইন ও কাগিসো রাবাদা। বিশ্বকাপের আগে তাদের ইনজুরি প্রোটিয়াদের ভাবিয়ে তুলেছিল। তবে এই দুই পেসার দ্রুতই সেরে উঠছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন।
স্টেইন তার ক্যারিয়ার জুড়েই লড়াই করছেন ইনজুরির সাথে। এদিকে আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েন রাবাদা। ফলে টুর্নামেন্ট শেষ না করেই দক্ষিণ আফ্রিকার ফিরতে হয়েছিল তাদের।

গুরুত্বপূর্ণ দুই পেসার ইনজুরিতে পড়ায় কপালে ভাঁজ পড়েছিল দক্ষিণ আফ্রিকা শিবিরে। তবে দুইজনই দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকেই দুই পেসারকে পাবেন বলে আশাবাদী গিবসন।

স্টেইন ও রাবাদার বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে প্রোটিয়া কোচ বলেছেন, ‘কেজি (রাবাদা) ও স্টেইনকে নিয়ে চিন্তা ছিল। তবে তারা সুস্থ হয়ে উঠছেন। বিশ্বকাপের আগেই তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আশা করছি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাদের পাবো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

স্টেইন-রাবাদা বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন

আপডেট টাইম : ০৩:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯