ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বিভিন্ন এলাকার পর করোনাভাইরাসের প্রচণ্ড ঝুঁকিতে থাকা নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ঘোষণা করা হলো। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহের আওতা বহির্ভূত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।

গতকাল মঙ্গলবার আইইডিসিআরের মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪১ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। আর মারা গেছেন মোট ১৭ জন।

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। আক্রান্তের সংখ্যাতেও একদিন সর্বোচ্চ।

করোনাভাইরাস মারাত্মক রূপ নিতে যাওয়ায় ঢাকার বেশ কয়েকটি এলাকা মঙ্গলবার লকডাউন করেছে প্রশাসন। ঢাকার পর সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানকার মেয়র সেলিনা হায়াৎ আইভীও নারায়ণগঞ্জে লকডাউনের দাবি জানিয়েছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা

আপডেট টাইম : ০১:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০