ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম হত্যাকারী ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর করা হয়৷

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জেলার বলেন, ‘ফাঁসি কার্যকর করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে দাফনের ব্যবস্থা করা হবে। এজন্য পুলিশি পাহারা নিশ্চিত করা হয়েছে।’

এর আগে রাত পৌনে ১১ টার দিকে কারাগারে প্রবেশ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান ও ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মাইনুল আহসান। এসময় তারা আব্দুল মাজেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় মাজেদকে তওবা পড়ান কারা মসজিদের ইমাম।

এরআগে, এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পরিবারের সদস্যরা দেখা করেন আব্দুল মাজেদের সঙ্গে। তবে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেননি।

প্রসঙ্গত, গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে আবদুল মাজেদকে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর বৃহস্পতিবার তার মৃত্যুর পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা জারির পর ওইদিনই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রাণভিক্ষার আবেদন করেন আত্মস্বীকৃত এই খুনি। শুক্রবার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, ৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আব্দুল মাজেদসহ ১২ ঘাতক৷

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

আপডেট টাইম : ১২:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০