ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মাজেদের লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম হত্যাকারী ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের লাশ হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার স্বজনদের হাতে লাশ হস্তান্তর করা হয়। আব্দুল মাজেদের চার স্বজন লাশ গ্রহণ করেন।

এর আগে রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয় বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পরিবারের সদস্যরা দেখা করেন আব্দুল মাজেদের সঙ্গে। তবে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেননি।

গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে আবদুল মাজেদকে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এরপর বৃহস্পতিবার তার মৃত্যুর পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা জারির পর ওইদিনই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রাণভিক্ষার আবেদন করেন আত্মস্বীকৃত এই খুনি। শুক্রবার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি।

’৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আব্দুল মাজেদসহ ১২ ঘাতক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মাজেদের লাশ হস্তান্তর

আপডেট টাইম : ০১:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০