শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

মাশরাফি যা চাইলেন প্রধানমন্ত্রীর কাছে

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২৮১ বার পঠিত

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জেলার হাসপাতালে একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

রোববার (১২ এপ্রিল) বরিশাল ও খুলনা বিভাগের জেলা প্রশাসনের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি ও করণীয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের এক পর্যায়ে নড়াইল জেলার সঙ্গে কথা বলার সময়ে এ দাবি জানান মাশরাফি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নড়াইলে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি নড়াইলের এমপি ছিলেন, আছেন, থাকবেন (নড়াইল-২ সংসদীয় আসন থেকে অতীতে নির্বাচন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। নড়াইলের প্রতি আপনার নজর সব সময় আছে।’

তিনি বলেন, ‘নড়াইল সদর হাসপাতালকে উন্নত হাসপাতালে রূপান্তর করার বিষয়ে আপনার নির্দেশনার চিঠি এরই মধ্যে এসেছে। হাসপাতালের ২৫০ শয্যার কাজ চলছে। করোনার এ সংকটে জেলা পর্যায়ে কোনো আইসিইউ করার পরিকল্পনা থাকে, তাহলে আমাদের এখানে একটি আইসিইউ হলে করোনাভাইরাস প্রতিরোধের এ কার্যক্রম আরও সফলভাবে প্রতিহত করতে পারবো।

করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সব ইউনিয়নভিত্তিক কমিটি কাজ করছে জানিয়ে মাশরাফি বলেন, ‘ত্রাণ বিতরণ থেকে শুরু করে সব কাজ করছেন তারা। নড়াইলের পুলিশ সুপার অক্লান্ত পরিশ্রম করছেন। পুরো দেশেই পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।’

এ সময় তিনি ট্রাকে করে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ১০ টাকা কেজি দরে চালের পরিমাণ আরও বাড়ানোর দাবি জানান মাশরাফি। তিনি বলেন, ‘জনসংখ্যার বিচার করে নড়াইলের জন্য টিসিবির চাল আরও একটু বেশি এলে উপকৃত হবো।’

বক্তব্যের শেষে মাশরাফি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি একটু কথা বলতে চান।’ এ সময় প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘অন্য জেলায়ও তো কথা বলতে হবে।’ তিনি বলেন, ‘মুক্তিও ভালো কাজ করছে। তুমিও ভালো কাজ করছো। ভালো থাকো।’

এর আগে নড়াইল জেলার জেলা প্রশাসক জানান, নড়াইল জেলায় করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। শুরু থেকেই জনসচেতনামূলক কর্মকাণ্ড, বিদেশ ফেরতদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে। কমিটি গঠন করা হয়েছে যাতে মানুষ সচেতন হয়। বাজারগুলোকে বড় বড় মাঠে সামাজিক দূরত্ব মেনে করে দেওয়া হয়েছে।

ত্রাণে কোনো অনিয়ম হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘৬০ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছি। স্থানীয়ভাবে ২০ হাজার পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করেছে। আরও অন্যান্য মাধ্যমে জনগণ উপকার ভোগী হচ্ছে। কৃষি উৎপাদন স্বাভাবিক রেখেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

নিজস্ব প্রতিবেদক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রবেশ নিয়ন্ত্রণে আনতে বয়স যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি। শিগগিরই এটি ব্যবহারযোগ্য করা হবে বলে জানানো হয়েছে। ফলে শিশুদের ইন্টারনেট ব্যবহারে নতুন নিয়ম আসতে যাচ্ছে। এই অ্যাপ মূলত একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিজেদের বয়স যাচাই করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবে না। শুধু নির্দিষ্ট বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না এই তথ্যই জানানো হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আর বয়স যাচাই নিয়ে অজুহাত দেখাতে পারবে না। কারণ একটি কেন্দ্রীয় সমাধানই তাদের সামনে থাকবে। এতে প্ল্যাটফর্মগুলোর ওপর আলাদা করে তথ্য সংগ্রহের চাপও কমবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হয়েছে, যাতে তারা কম বয়সী ব্যবহারকারীদের জন্য আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা চালু করে। এরই মধ্যে কিছু দেশ কড়া পদক্ষেপও নিয়েছে। উদাহরণ হিসেবে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও বয়স যাচাই ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার আইন পাস হয়েছে। তবে প্রযুক্তি কোম্পানিগুলো বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রীয়ভাবে এই তথ্য সংরক্ষণ করতে হলে তা আরও জটিল হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে ইউরোপের নতুন অ্যাপটি একটি বিকল্প সমাধান হিসেবে সামনে আসছে। এতে ব্যবহারকারীর তথ্য সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে না। বরং একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে যাচাই সম্পন্ন হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, অ্যাপটি প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং খুব শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। সদস্য দেশগুলো নিজেদের আইন অনুযায়ী অ্যাপটি কাস্টমাইজ করতে পারবে। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। নতুন অ্যাপটি ব্যবহার বাধ্যতামূলক না হলেও বিকল্প পদ্ধতি ব্যবহার করলে সেটি সমান কার্যকর প্রমাণ করতে হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে অনলাইন নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করে বয়স যাচাইয়ের একটি নতুন মানদণ্ডও তৈরি হতে পারে।

© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com