শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) পিরোজপুর এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়ার অনুষ্ঠানে মাসুদ সাঈদী দিনাজপুরের বিরামপুরে উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) রাঙামাটিতে যুবনেতা হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ ডিবি পুলিশ আরিফের নির্যাতন জাহিলিয়াতকে ও হার মানায়,মোমের আগুনে পুরুষাঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল’ইয়ার্স কাউন্সিলের দেশের স্থিতিশীলতা ও সঙ্কট নিরসনে জামায়াতের ৯ দফা প্রস্তাব

৫ হাজার কোটি টাকা প্রণোদনা কৃষি খাতে

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২৬২ বার পঠিত

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ করোনাভাইরাস সারা বিশ্বে এমনভাবে নাড়া দিয়েছে যে এখানে খাদ্যের অভাব মারাত্মক আকার ধারণ করতে পারে। বাংলাদেশে আমাদের মাটি আছে, মানুষ আছে। আমাদের মাটি অত্যন্ত উর্বর। আমরা নিজেদের চাহিদা পূরণ করে অনেককে সাহায্য করতে পারবো, যদি আমরা যথেষ্ট খাদ্য উৎপাদন করতে পারি এবং সেটি করতে হবে। আমাদের দেশের মানুষ যাতে কষ্ট না পায়, সেভাবে আমরা উৎপাদন বাড়াবেন।

রোববার (১২ এপ্রিল) বরিশাল ও খুলনা বিভাগের জেলা প্রশাসনের সঙ্গে করোনাভাইরাসের পরিস্থিতি ও করণীয় নিয়ে ভিডিও কনফারেন্সের আগে দেওয়া বক্তব্যে সূচনা এ আহ্বান জানান তিনি।

৫ শতাংশ সুদে কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্ব খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করতে পারে, এমন আশঙ্কা ব্যক্ত করে দেশে কৃষি উৎপাদন বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

একখণ্ড জমিও যাতে অনাবাদী না থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যার যেখানে যতটুকু জমি আছে, সেখানে কৃষিপণ্য উৎপাদন করুন।

কৃষি ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘করোনার কারণে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সেজন্য শিল্প, কৃষি সবক্ষেত্রে প্রণোদনা ঘোষণা করেছি, যাতে সবকিছু অব্যাহত থাকে। মানুষের জীবন বাঁচানোই আমাদের লক্ষ্য। জেলে-কামার-তাঁতীসহ সব মানুষ এ প্রণোদনার আওতায় আছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এজন্য কৃষিক্ষেত্রে ব্যাপক পদক্ষেপ নিয়েছি। কৃষক যাতে পণ্যের ন্যায্য দাম পায় সেদিকে নজর রাখছি। গত বছরের তুলনায় এবছর আরও বেশি ধান-চাল ক্রয় করবে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নতুনভাবে পাঁচ হাজার কোটি টাকার একটি প্রণোদনা স্ক্রিম গঠন করবো। এখান থেকে পাঁচ ভাগ সুদে কৃষকদের জন্য টাকা বরাদ্দ দেবো।

“এই স্ক্রিম মুলত গ্রাম অঞ্চলে যারা ক্ষুদ্র এবং মাঝারি চাষী তাদের জন্য দেওয়া হবে। তারা কৃষি, ফুল, ফল, মাছচাষ, পোল্ট্রি, ডেইরি ফার্ম ইত্যাদি কর্মকাণ্ডে সাহায্য পাবে। যাতে কোনো মানুষ কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা শুধু কৃষি খাতে দেবো।

এছাড়া মরিচ, রসুন, আদাসহ মসলাজাতীয় কিছু উৎপাদন করলে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চার ভাগ সুদে যে ঋণ পাওয়া যায় সেটিও অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় ছাদে, টবে কৃষি পণ্য উৎপাদনে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com