ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পয়লা বৈশাখ আজ

নিউজ ডেস্ক : আজ পয়লা বৈশাখ। স্বাগত ১৪২৭। আজ ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। স্বাভাবিক ভাবেই সে স্বপ্ন, করোনাভাইরাস মুক্ত নতুন বিশ্ব, নতুন বালাদেশ।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিরা করোনা মহামারি থেকে সহসা মুক্তির প্রত্যাশা নিয়েই প্রথমবারের মতো নতুন বছরকে বরণ করে নেবে কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই।

আজ পয়লা বৈশাখে বর্ণিল উৎসবে রঙিন হবার কথা। রাজধানীজুড়ে থাকার কথা মঙ্গল শোভাযাত্রা নিয়ে বর্ষবরণের নানা আয়োজন। কিন্তু বাংলাদেশসহ বিশ্বে এখন চলছে করোনাকাল। এখন চলছে অনিশ্চিত সময়।

করোনাভাইরাস ঠেকাতে পয়লা বৈশাখের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সারা দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এবার তাই কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বর্ষকে বরণ করে নেওয়া হবে। ঐতিহ্যবাহী রমণার বটমূলে হচ্ছেনা ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। তবে সরকারি এবং বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।

এদিকে, বাংলা নববর্ষের দিন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির বা উপাসনালয়ে না গিয়ে নিজ-নিজ গৃহে অবস্থান করে আনুষ্ঠানিকতা পালনের আহবান জানানো হয়েছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি পরিস্থিতি বিবেচনা করে সরকারের নির্দেশ অনুয়ায়ী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি এ অনুরোধ জানানো হয়।

বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পয়লা বৈশাখ আজ

আপডেট টাইম : ১১:৫১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০