শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

সারাদেশে ত্রাণ কমিটি করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৬০ বার পঠিত

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে খাদ্যসংকটে থাকা মানুষের কাছে আরও দ্রুত খাদ্য পৌঁছে দিতে আওয়ামী লীগ নেতাদের অতিদ্রুত সারা দেশে ত্রাণ কমিটি করার নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই নির্দেশনা দেন তিনি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া রাইজিংবিডিকে জানান, ‘আওয়ামী লীগ সভানেত্রী দলের নেতাদের কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি প্রায় ৫০ মিনিট আমাদের সঙ্গে কথা বলেছেন। নেত্রী আমাদের বলেছেন, অতিদ্রুত সারা দেশে একেবারে ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি করতে।’

তিনি জানান, ‘এই কমিটি প্রকৃতপক্ষে যারা সত্যিকারের দুস্থ, যারা কারও কাছে চাইতে পারে না, দরিদ্র, অতিদরিদ্র সবাইকে আওতায় এনে তালিকা করতে। তালিকা করা হলেই বিতরণ কার্যক্রম শুরু হবে।”

রিলিফ কমিটির দেওয়া তালিকা প্রশাসন যাচাই করবে বলে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, রিলিফ কমিটিকে স্থানীয় প্রশাসন, পুলিশ সহযোগিতা করবে। তাদের সহযোগিতায় রিলিফ বিতরণ কার্যক্রম চলবে। আর তালিকা যেন দল মত নির্বিশেষে করা হয় এই বিষয়েও তিনি আমাদের বলেছেন।’

সারা দেশে ৫০ লাখ লোক রিলিফের আওয়ায় আছে জানিয়ে প্রধানমন্ত্রী সেটি আরও ৫০ লাখ বাড়াবেন বলেও জানিয়েছেন বিপ্লব বড়ুয়া। তিনি আরও বলেন, ‘শিশু খাদ্যও এর আওতার মধ্যে থাকবে বলে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন।’

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার সময়ে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com